শিরোনাম

মমতাকে হারিয়ে যা বললেন শুভেন্দু

সিটিজেন ডেস্ক
মমতাকে হারিয়ে যা বললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়া জয় পেয়েছে বিজেপি। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো বর্তমান ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরাজয়। নির্বাচনে ভবানিপুর আসনে মমতাকে হারিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী।

তিনি মমতার বিরুদ্ধে এই জয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন।

শুভেন্দু দাবি করেছেন, মুসলিমরা মমতাকেই ভোট দিয়েছে। তাকে ভোট দেয়নি। তা সত্ত্বেও তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন।

এই পরাজয়ের মাধ্যমে মমতার রাজনীতি থেকে অবসর হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুভেন্দু বলেছেন, ‘মুসলিমরা তাকে (মমতা ব্যানার্জি) প্রকাশ্যেই ভোট দিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডে যে সব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন। আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলেই আমি জয়ী হয়েছি। এই জয় আসলে হিন্দুত্ববাদেরই জয়।’

উল্লেখ্য, সোমবার (৪ মে) থেকে ভারতের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে ভোট গণনা হয়। এর মধ্যে বিজেপি পেয়েছে ২০৬টি আসন, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন। সরকার গঠনের জন্য ১৪৮টি আসন প্রয়োজন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/জেএইচ/