ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২১: ১৫

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কোনোভাবেই বন্ধ করতে দেওয়া হবে না।
ওয়াশিংটনের পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হেগসেথ জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের সামরিক অভিযানটি সাময়িক উদ্যোগ, যার প্রধান উদ্দেশ্য ইরানের সম্ভাব্য আগ্রাসন থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া।
তিনি দাবি করেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে নৌপথটি এখন নিরাপদ রয়েছে এবং এ ঘটনায় ইরান কার্যত ‘বিব্রত’ হয়েছে।
সংবাদ সম্মেলনে হেগসেথ জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি। তবে তেহরানকে সতর্ক করে তিনি উল্লেখ করেন, তাদের কর্মকাণ্ড যেন এমন পর্যায়ে না পৌঁছায়, যা নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে।
উল্লেখ্য, বিশ্বে মোট জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেয়। এতে বহু জাহাজ আটকা পড়ে। পরবর্তীতে এসব জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের ঘোষণা দেয় ওয়াশিংটন।
তথ্যসূত্র: বিবিসি।

/এমআর/