শিরোনাম

কেন পদত্যাগ করব, ‌আমরা তো হারিনি: মমতা

সিটিজেন ডেস্ক
কেন পদত্যাগ করব, ‌আমরা তো হারিনি: মমতা
শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নিজ বাড়িতে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়। এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে।

তিনি বলেন, আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন। তারা মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করেছে। সব অফিসারকে বদলে দিয়েছে। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ সাধারণ মানুষ। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।

পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন কোথা থেকে আসছে?

সূত্র: আনন্দবাজার

/এসবি/