শিরোনাম

ইরানি নেতৃত্বের কাছে অপমানিত যুক্তরাষ্ট্র: জার্মান চ্যান্সেলর

সিটিজেন ডেস্ক
ইরানি নেতৃত্বের কাছে অপমানিত যুক্তরাষ্ট্র: জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ছবি: এএফপি

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট প্রস্থান কৌশল তার চোখে পড়ছে না। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে এমন এক রাষ্ট্র হিসেবে দেখা যাচ্ছে, যাকে ‘ইরানি নেতৃত্ব অপমানিত করছে’।

সোমবার (২৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মের্জ বলেন, ‘এই মুহূর্তে আমি বুঝতে পারছি না আমেরিকানরা কোন প্রস্থান কৌশল বেছে নিচ্ছে।’

পরে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ইরানের অবস্থান প্রসঙ্গে বলেন, দেশটি আলোচনায় ‘খুব দক্ষতার সঙ্গে এগোচ্ছে’ এবং তাদের সক্ষমতা অনেকের ধারণার চেয়েও বেশি শক্তিশালী।

মের্জের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/