ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৭: ৪৩

দীনেশ ত্রিবেদী। ছবি: জুম টিভি
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা ও দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে দিল্লি। এই প্রথম কোনো সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে ভারত।
সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করবেন।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন দীনেশ ত্রিবেদী। হিমাচল প্রদেশের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা শেষে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।
আশির দশকে তিনি কংগ্রেসে যোগ দেন। পরে ১৯৯০ সালে জনতা দলে যোগ দিয়ে ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রাজ্যসভায় দলের সদস্য ছিলেন।
১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে দীনেশ ত্রিবেদী সেই দলে যোগ দেন এবং দলের প্রথম সাধারণ সম্পাদক হন। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভার সদস্য ছিলেন।
২০০৯ সালে ব্যারাকপুর আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে তিনি ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তবে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে দলীয় নেতৃত্বের অসন্তোষের মুখে তাকে রেলমন্ত্রীর পদ ছাড়তে হয়।
২০১৯ সালে আবার ব্যারাকপুর আসন থেকে তৃণমূলের প্রার্থী হলেও বিজেপির অর্জুন সিংয়ের কাছে পরাজিত হন। পরে তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠায়। তবে দলটির সঙ্গে দূরত্ব তৈরি হলে ২০২১ সালের ৬ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন এবং রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেন।
বর্তমানে তিনি বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এবার তাকেই বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলো।

/এসএ/

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ