মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করা হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৮: ২১

যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে।
সোমবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চায়। সে লক্ষ্যেই মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্বে থাকাকালে মা-বোনদের শিক্ষার আলো থেকে বঞ্চিত না রাখতে মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, পরে ২০০১ থেকে ২০০৬ সালে আবার দায়িত্ব পেয়ে তিনি মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা খরচে করেন।
তারেক রহমান বলেন, বিএনপি শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি এখন সরকার পরিচালনা করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করব, যাতে মেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারে।
তিনি আরও বলেন, শুধু শিক্ষাব্যবস্থা বিনা খরচে করাই নয়, যেসব ছাত্রী ভালো ফল করবে, তাদের জন্য সরকারিভাবে উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

/এসএ/

যশোরে জনসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী