রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০: ৩১

ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (২৭ এপ্রিল) তার দাপ্তরিক টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আরাঘচিকে বহনকারী বিশেষ ফ্লাইটটির কলসাইন ছিল মিনাব ১৬৮। গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতীকীভাবে এ নাম ব্যবহার করা হয়েছে।
কূটনৈতিক মহলের মতে, ইরানের সাম্প্রতিক এক বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় একের পর এক দেশ সফর করছেন আরাঘচি। তার এই ঝটিকা সফর শুরু হয় পাকিস্তানের ইসলামাবাদ থেকে। এরপর ওমানের রাজধানী মাস্কাট হয়ে পুনরায় ইসলামাবাদে ফেরেন তিনি এবং সেখান থেকেই সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে পাড়ি জমান। বিশেষজ্ঞদের ধারণা, এ ধারাবাহিক সফরগুলোর মাধ্যমে ইরান মূলত এই অঞ্চলে নিজেদের ভূ-রাজনৈতিক উপস্থিতি আরও সুসংহত করার পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বৃদ্ধির একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে।
আরাঘচির এ বহুমাত্রিক সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ইস্যু। এই প্রণালিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাম্প্রতিক অবরোধ চেষ্টার কঠোর বিরোধিতা করেছে তেহরান। এ প্রসঙ্গে আরাঘচি জানিয়েছেন, আমরা এখানেই আছি এবং এ প্রণালির নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। এটি নিরাপদভাবে পরিচালনার উপায় বের করতে আলোচনা হওয়া প্রয়োজন। দীর্ঘদিনের কৌশলগত মিত্র রাশিয়ার সঙ্গে এ আলোচনার মাধ্যমে ইরান বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মস্কোর জোরালো রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: সিএনএন

/এমএকে/

রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন আরাঘচি