প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত এর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম ১৬ আসনে জামায়াতে ইসলামীর এমপি জহিরুল ইসলামের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন করেন, নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত করার লক্ষ্যে সব পর্যায়ের নির্বাচন দ্রুত করার কোনো পরিকল্পনা আছে কি না; থাকলে কবে নাগাদ তা করা হবে?
জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্ববর্তী অভিজ্ঞতায় দেখা যায়, ধাপে ধাপে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত, ভোটের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার, নির্বাচনী কর্মকর্তা নির্বাচন ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হয়। তফসিল ঘোষণার প্রাক প্রস্তুতি হিসেবে ন্যূনতম ৪৫ পঞ্জিকা দিবস প্রয়োজন হয়।

জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে সরকার