ইরান যুদ্ধে আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিলো ইসরায়েল
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০: ৪৯

ছবি: সংগৃহীত
ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতে গোপনে নিজেদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও কয়েক ডজন সেনা পাঠিয়েছিল ইসরায়েল।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট একটি ইসরায়েলি সূত্র সিএনএনকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর এক ফোনালাপের পরই এ পদক্ষেপ নেওয়া হয়।
মূলত ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হলেও, এমন সরাসরি সামরিক সহযোগিতা ইতিহাসে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট, মর্টার, কামানের গোলা ও ড্রোন ধ্বংস করতে সক্ষম।
এর আগে বিভিন্ন দেশের কাছে ইসরায়েল এ প্রযুক্তি বিক্রি করলেও, অন্য কোনো দেশে সরাসরি যুদ্ধের উদ্দেশ্যে এটি মোতায়েন করার ঘটনা এটিই প্রথম। মূলত আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করতেই নেতানিয়াহু আমিরাতে এ প্রতিরক্ষা সরঞ্জাম ও বিশেষজ্ঞ সেনা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
সূত্র: সিএনএন

/এমএকে/

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের জোট
যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা