শিরোনাম

যুক্তরাষ্ট্রের কার্ড ফুরিয়ে আসছে: ইরানের স্পিকার

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কার্ড ফুরিয়ে আসছে: ইরানের স্পিকার
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান অর্থনৈতিক টানাপোড়েনে যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ কৌশল ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, তেহরানের হাতে এখনও উল্লেখযোগ্য শক্তিশালী কার্ড অবশিষ্ট রয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) রাতে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের আধিপত্যের দাবি খারিজ করেন।

এ সময় গালিবাফ ইরানের সরবরাহভিত্তিক কৌশল হরমুজ প্রণালি, বাব এল-মান্দেব প্রণালি এবং তেল পাইপলাইনেরর সঙ্গে যুক্তরাষ্ট্রের চাহিদাভিত্তিক পদক্ষেপ যেমন কৌশলগত তেল মজুদ ব্যবহার, চাহিদা নিয়ন্ত্রণ এবং মূল্য সমন্বয়ের তুলনা করেন।

তিনি বলেন, কিছু গুরুত্বপূর্ণ কার্ড এখনও ব্যবহার করেনি ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার বেশ কয়েকটি পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করেছে বা আংশিকভাবে প্রয়োগ করেছে।

পোস্টে তিনি আরও লেখেন, ওয়াশিংটন তাদের কার্ড নিয়ে গর্ব করে। দেখা যাক সরবরাহ কার্ড বনাম চাহিদা কার্ড।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতার দিকেও ইঙ্গিত করেন গালিবাফ। তিনি বলেন, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে জ্বালানির চাহিদা বাড়ার বিষয়টিও বিবেচনায় নিতে হবে; যদি না ওয়াশিংটন সেটি বাতিল করতে চায়।

সূত্র: তাসনিম ও মেহের নিউজ এজেন্সি

/জেএইচ/