এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে তার মনোনয়ন বাতিল বহাল থাকছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে ইসি ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।
এদিন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিলও খারিজ করা হয়েছে। এছাড়া বিএনপি মনোনীত আরেক প্রার্থী মাধবী মার্মার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমার আপিলও খারিজ করেছে ইসি।
এর আগে, গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করেন।
জানা গেছে, মনিরা শারমিন ২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। ওই বছরের ডিসেম্বরে কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেন তিনি। তবে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যেই সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র নেন মনিরা শারমিন।

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল