স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চক্রান্ত সফল হবে না: রিজভী
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯: ০২

ছবি: ভিডিও থেকে নেওয়া
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশের স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, তবে তাদের কোনো চক্রান্তই সফল হবে না।
৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর শেরেবাংলানগরে জিয়া উদ্যানে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে রিজভী সরকারের মন্ত্রীদের সদা সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যেকোনো দিক থেকে নানা ধরনের ঘটনা ঘটতে পারে, তাই তা মোকাবিলার জন্য মন্ত্রীদের প্রস্তুত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করতে হবে। দেশে চলমান হাম পরিস্থিতি নিয়ে তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করলে এমন পরিস্থিতি এড়ানো যেত। ভবিষ্যতে হামে যেন আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।
এছাড়া জ্বালানিসংকটকে একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা জানান, এ সংকট বিএনপির তৈরি নয় এবং তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা হচ্ছে। তিনি জ্বালানিমন্ত্রী ও সরকারের প্রতি আহ্বান জানান, যেন রুফটপ সোলার প্যানেল ও এর যন্ত্রাংশ আমদানিতে কর শূন্যের কাছাকাছি নামিয়ে আনা হয়। পাকিস্তানের উদাহরণ টেনে তিনি বলেন, কর কমানো হলে মানুষ নিজেরাই ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে, ফলে অন্য কোনো দেশের ওপর আর নির্ভর করতে হবে না।

/এমএকে/

বিদ্যুৎ সংকট মোকাবিলায় ‘বড় ড্রাইভ’ দরকার: রিজভী