আমরা মাথা নত করব না: হিজবুল্লাহ প্রধান
সিটিজেন ডেস্ক

আমরা মাথা নত করব না: হিজবুল্লাহ প্রধান
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৭: ১০

হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম। ছবি: রয়টার্স
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম আবারও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তারা মাথা নত করবে না এবং তাদের সংগঠন কোনোভাবেই অস্ত্র ত্যাগ করবে না। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে।
এক বক্তব্যে কাসেম বলেন, ‘ত্যাগ অনেক বড়, কিন্তু এটাই মুক্তির একমাত্র উপায়। আমাদের জনগণ মুক্তি ও মর্যাদা, অথবা দখলদারিত্ব ও অপমানের মধ্যে সম্মানজনক প্রতিরোধের মাধ্যমে একটি কঠিন পথ বেছে নিয়েছে।’
তিনি জোর দিয়ে বলেন, লেবানন ও এর জনগণের সুরক্ষায় তাদের ‘প্রতিরক্ষামূলক প্রতিরোধ’ চলবে। ‘আমরা আগের অবস্থায় ফিরে যাব না। ইসরায়েলি আগ্রাসনের জবাব দেব। শত্রু যত হুমকিই দিক, আমরা পিছু হটব না, মাথা নত করব না, পরাজিত হব না,’—যোগ করেন তিনি।
কাসেম দাবি করেন, হিজবুল্লাহর সামর্থ্য ‘অক্ষয়’ এবং ইসরায়েল শেষ পর্যন্ত লেবাননে অবস্থান ধরে রাখতে পারবে না। তিনি বলেন, দক্ষিণ সীমান্তের প্রতিটি ইঞ্চিতে জনগণ ফিরে যাবে এবং তাদের ভূখণ্ড পুনরুদ্ধার করবে।
ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি লেবানন সরকারকে ‘অভ্যন্তরীণ সংলাপ’ জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগে পাঁচটি শর্ত তুলে ধরেন—স্থল, নৌ ও আকাশপথে সব ধরনের হামলা বন্ধ, অধিকৃত এলাকা থেকে ইসরায়েলের প্রত্যাহার, বন্দিদের মুক্তি, বাস্তুচ্যুতদের নিজ এলাকায় ফেরত পাঠানো এবং পুনর্গঠন কার্যক্রম শুরু।
কাসেম অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল হিজবুল্লাহকে নির্মূল করার চেষ্টা করেছে, তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ব্যাপক বিমান হামলার পরও তারা সফল হয়নি। তার ভাষায়, ‘শত্রু এখন অচলাবস্থায় রয়েছে। এই প্রতিরোধ অব্যাহত, শক্তিশালী এবং একে পরাজিত করা যাবে না।’
এদিকে, লেবানন সরকারের সাম্প্রতিক নীতিরও সমালোচনা করেন তিনি। কাসেম বলেন, সরাসরি আলোচনা থেকে সরে এসে পরোক্ষ আলোচনায় যাওয়ার যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল, সেটি পুনর্বহাল করা উচিত। তার মতে, সরকারকে বিদেশি চাপ উপেক্ষা করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
সবশেষে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব আবারও নাকচ করে দিয়ে কাসেম বলেন, ‘আমরা অস্ত্র ত্যাগ করব না। প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি আমরা ইতোমধ্যে প্রমাণ করেছি।’
সূত্র: আল জাজিরা

/এমআর/