কঠিন সময় কাটিয়ে উঠবে ইরান: পুতিন
সিটিজেন ডেস্ক

কঠিন সময় কাটিয়ে উঠবে ইরান: পুতিন
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৯: ২৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: আরটিই
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (২৭ এপ্রিল) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা-আরআইএর বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে পুতিন আশা প্রকাশ করেন, ইরানের জনগণ বর্তমান ‘কঠিন সময়’ অতিক্রম করতে সক্ষম হবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে রাশিয়া ইতিবাচক ভূমিকা রাখতে চায়।
আরআইএর বরাতে আরও জানানো হয়, পুতিন ইরানসহ পুরো অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ভাষায়, সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থ রক্ষায় রাশিয়া প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত।
সূত্র: আল জাজিরা

/এমআর/