ইরান যুদ্ধের ধাক্কা মোকাবিলায় স্টারমারের জরুরি বৈঠক
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৮: ১৫

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: ফান্স প্রেস
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের প্রায় দুই মাসব্যাপী যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় জরুরি বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই বৈঠকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ড এবং সরকারের সংকট মোকাবিলা কমিটি কোবরার প্রতিনিধিরা অংশ নেবেন।
আজ সোমবার (২৭ এপ্রিল) ট্রেড ইউনিয়নের সদস্যদের সঙ্গে এক বৈঠকে স্টারমার বলেন, ‘যুদ্ধের প্রভাব মূল্যায়নে আমি আগামীকাল কোবরার একটি বৈঠকে সভাপতিত্ব করব। সেখানে ব্যাংক অব ইংল্যান্ডের কর্মকর্তারাও থাকবেন।’
তিনি আরও যোগ করেন, চলমান এই সংকটে সরকার কর্মজীবী মানুষের পাশে থাকবে।
জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে স্টারমার সতর্ক করে বলেন, ইরান পরিস্থিতির কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ দীর্ঘস্থায়ী হতে পারে। তার ভাষায়, ‘বাস্তবতা হলো, এই যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা আমাদের আরও কিছুদিন বহন করতে হতে পারে।’
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, যার প্রভাব যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/