ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

সিটিজেন ডেস্ক

ইন্দোনেশিয়ার উত্তর হালমাহেরায় অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত ৩ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ ২০ জন পর্বতারোহীর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে অগ্ন্যুৎপাতটি শুরু হয়। বিস্ফোরণের সময় কানফাটানো শক্তিশালী গর্জন শোনা যায় এবং প্রায় ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের কুণ্ডলি ছড়িয়ে পড়ে। স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে পুলিশসহ উদ্ধারকর্মী বাহিনী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ ২০ জনের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানিয়েছেন, নিহত তিনজনের মধ্যে দুইজনই বিদেশি পর্যটক।
উল্লেখ্য, আগ্নেয়গিরির অস্বাভাবিক আচরণের কারণে গত ১৭ এপ্রিল থেকেই ও এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির মূল সক্রিয় কেন্দ্র মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত ৪ কিলোমিটার দূরে থাকার কড়া নির্দেশ দিয়েছে। সরকারি আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, আগ্নেয় ছাইয়ের মেঘ উত্তর দিকে অগ্রসর হওয়ায় তোবেলো শহরে ছাই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে পাথর ও লাভার প্রবাহের সম্ভাব্য ঝুঁকির ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাউন্ট ডুকোনো বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত, যেখানে গত মার্চ মাস থেকে এ পর্যন্ত প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।
সূত্র: আল জাজিরা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বন্ধ ঘোষণা ৬টিরও বেশি বিমানবন্দর