শিরোনাম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক জার্নাল
আন্তর্জাতিক জার্নাল
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করছেন শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টায় দিকে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন তিনি। এসময় অনুষ্ঠানস্থলে রাজ্যপাল আর এন রবি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু প্রমুখ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি।

শপথ গ্রহণ শেষে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানান নরেন্দ্র মোদি।

জানা গেছে, এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর কিছু সময় আগেই, ছাদ খোলা গাড়িতে শুভেন্দু অধিকারী ও বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ২
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যরা। ছবি: সংগৃহীত

তাদের আগেই সেখানে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডা প্রমুখ। এছাড়া দেশটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির শীর্ষ নেতারাও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ৩
ছাদ খোলা গাড়িতে শপথ অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (মাঝে), শুভেন্দু অধিকারী (ডানে) ও বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি শমীক ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছর মুখ্যমন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচনে তাকে পরাজিত করে প্রথমবার রাজ্যটিতে সরকার গঠন করলো বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতার এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।

/এফআর/