সংবিধান লঙ্ঘন করছে সরকার: জামায়াত সেক্রেটারি

ঠাকুরগাঁও সংবাদদাতা

বর্তমান সরকার গণতন্ত্রবিরোধী কাজ করছে এবং সংবিধান লঙ্ঘন করছে। সংসদ শুরু হওয়ার আগেই সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে সরকার বড় অন্যায় করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। কিন্তু সরকার এসে নিজেই সিলেক্টেড ও দলীয় লোক দিয়ে কাজ চালাচ্ছে। এটি সংবিধানের সরাসরি লঙ্ঘন।
তিনি বলেন, কোনো কোন্দলকে সামনে এনে জাতিকে পিছিয়ে দেওয়া জামায়াতের লক্ষ্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের আশা-আকাঙ্ক্ষা রক্ষায় সবকিছু আইনি ভিত্তিতেই মোকাবিলা করতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারও সেই অবস্থানেই রয়েছে। সরকার কখন কোন পদক্ষেপ নেবে, তা তাদের আইনি এখতিয়ার।
তিনি বলেন, গণতন্ত্রের একটা সৌন্দর্য হলো—যদি কোনো রাজনৈতিক দল দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে এবং তাদের আইনি নিবন্ধন থাকে, তবে নির্বাচনে অংশগ্রহণ করা। এখানে দলবিশেষের চেয়ে আইনি প্রক্রিয়া ও জনগণের আকাঙ্ক্ষাই বড়।
সেক্রেটারি জেনারেল জানান, গণতন্ত্রের জন্য শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন অত্যন্ত সহায়ক। বর্তমানে অভ্যন্তরীণভাবে এর কাজ চলছে এবং গুছিয়ে আনার পর আনুষ্ঠানিকভাবে তা জাতিকে জানানো হবে।

পুরোনো পথে হাঁটছে সরকার: জামায়াত সেক্রেটারি