শিরোনাম

সব নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

সিটিজেন ডেস্ক
সব নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়
অভিনেতা বিজয়। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর রাজনৈতিক আকাশে দীর্ঘ ৬ দশকের প্রথা ভেঙে উদিত হলো নতুন সূর্য। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ভারতের রাজ্যেটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অভিনেতা জোসেফ বিজয়।

কয়েক দিনের রুদ্ধশ্বাস নাটকীয়তার পর শনিবার (৯ মে) দুপুরে থল তিরুমাভালাভানের দল ভিসিকে এবং আইইউএমএল এর নিঃশর্ত সমর্থনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন বিজয়ের দল তামিরাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে)। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গড়তে ১১৮টি আসনের প্রয়োজন হলেও একক বৃহত্তম দল হিসেবে বিজয়ের ঝুলিতে ছিল ১০৮টি আসন, যা ভিসিকে ও আইইউএমএল-এর প্রত্যেকের দুটি করে আসনের সমর্থনে এখন ১২০ এ পৌঁছেছে। এর আগে কংগ্রেসের পাঁচজন এবং বাম দলগুলোর চারজন বিধায়কও এই রুপালি পর্দার তারকাকে সমর্থন জানিয়েছিলেন।

রাজ্যপাল আর এন রবির কাছে পাঠানো চিঠিতে ভিসিকে প্রধান জানিয়েছেন, রাজ্যে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ জয় তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, কারণ দীর্ঘ ৬২ বছর ধরে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়া ডিএমকে ও এআইএডিএমকে-র আধিপত্যকে মাত্র ২ বছর আগে গঠিত দলের মাধ্যমে চুরমার করে দিলেন বিজয়। এবারের নির্বাচনে ডিএমকে ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসন পেয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্টালিন রাজনৈতিক সংকট এড়াতে মিত্রদের এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেছেন। বিনা নোটিশে ডিএমকে ত্যাগ করে বিজয়কে সমর্থন দেওয়াকে তিনি ‘পেছন থেকে ছুরি মারা’র সঙ্গে তুলনা করেছেন তিনি। রাজভবনের নানা আইনি ও সাংবিধানিক জটিলতা কাটিয়ে অবশেষে আগামী কয়েক দিনের মধ্যেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপাতি বিজয়, যার মাধ্যমে রাজ্যটিতে শুরু হতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক পর্যায়।

সূত্র: এনডিটিভি

/এমএকে/