ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৩: ২৮

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দলটি সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গতবারের মতো এবারও প্রতিনিধি দলে ট্রাম্পের দুই প্রভাবশালী উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার অন্তর্ভুক্ত রয়েছেন। তবে এই দ্বিতীয় দফার আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে এখনও চরম অনিশ্চয়তা বিরাজ করছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে না নিলে তেহরান কোনো আলোচনায় অংশ নেবে না। বিশেষ করে, সোমবার মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের এ বৈঠকে ইরানের যোগ দেওয়ার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি

/এমএকে/