
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শেরপুর শহরের একটি গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের চাপাতলী মহল্লার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে এ চাল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ভারী বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের তিনটি নদীর পানি বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শেরপুরে ব্রাজিল সমর্থকদের একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ র্যালিতে ৩ শতাধিক ভক্ত অংশ নেন।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে এবার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগদান করেছেন শিবু নামে এক আর্জেন্টিনা সমর্থক।

শেরপুরে এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতা এনামুল হককে আটক করেছে পুলিশ।

শেরপুর সুইমিং একাডেমির ছাত্র রাকিব মিয়া জেলা পর্যায়ে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে প্রথম হন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন শেরপুরের এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মাজহারুল ইসলাম ফরিদপুরের ডিসি নিয়োগ পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

আমরা নির্বাচন কমিশনকে বলবো আপনারা এই দুটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। এই নির্বাচনে একতরফাভাবে বিএনপির প্রার্থীরা কেন্দ্র দখল করে ভোট ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। এই দুই আসনে নির্বাচন আবারও দিতে হবে।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী মাহমুদুর রহমান। তিনি ৪৭ কেন্দ্রে ৫৩ হাজার ৮৪ ভোট পেয়েছেন।

নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে লংগরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ছয় যুবককে আটক করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কোনো বিরতি ছাড়াই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ট্রাঙ্কের ভেতর থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় মিলেছে। তাকে শারীরিক সম্পর্কের পর টাকা কম দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শেরপুর শহরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক ভবনে ডিজেল মজুত রাখার অভিযোগে মেসার্স শিমলা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বগুড়ার শেরপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন।

শেরপুরে পুলিশের চেকপোস্টে ট্রাক থামানোকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, অবশ্যই আমি আদালতে যাবো। আমি ইসির কাছে ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি।

শেরপুরে বিএনপির এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাট গ্রামের কান্দাপাড়া-নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।