শিরোনাম

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

শেরপুর সংবাদদাতা
শেরপুর সংবাদদাতা
শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি
শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে অংশ নেন ৩ শতাধিক ভক্ত

ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শেরপুরে ব্রাজিল সমর্থকদের একটি আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ র‌্যালিতে ৩ শতাধিক ভক্ত অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।

শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণকারীরা জার্সি পরে, পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ঢাক-ঢোল, স্লোগান ও করতালিতে কলেজ ক্যাম্পাস এবং আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

জেলা ছাত্রদলের সভাপতি ও ব্রাজিল সমর্থক নাঈম হাসান উজ্জ্বল বলেন, নেইমারের নেতৃত্বে ব্রাজিল দল শৈল্পিক খেলা উপহার দেবে এবং বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করবে। আমাদের ঘরে ৫টি বিশ্বকাপ আছে।

আয়োজক মেহের খান অপু, জাকির হোসেন ও আব্দুল আলিম বলেন, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এই আয়োজন। এই ধরনের আনন্দ র‌্যালি কলেজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বাড়িয়ে তুলবে। এখানে আজ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলনমেলা হয়েছে। এমন আয়োজন আগামীতেও থাকবে।

/এসআর/