শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১

শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১
শেরপুর সংবাদদাতা

শেরপুর শহরের একটি গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের চাপাতলী মহল্লার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে এ চাল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ সময় গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। তিনি জেলার কসবা কাছারিপাড়া মহল্লার প্রয়াত বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ওই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চলতি বছরের জুন মাসের খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির সীলমোহর করা ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তা চাল পাওয়া যায়। মোট ৭৭০টি বস্তায় ৩৩ টন ১০০ কেজি চাল রয়েছে। যার মোট মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।
পরে সদর থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
ভ্রাম্যমাণে আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিন চালগুলোর সঠিক হিসাব দিতে না পারায় তাকে আটক ও চালগুলো জব্দ করা হয়।
সদর থানার ওসি মাসুদ রানা বলেন, জব্দকৃত চালগুলো সিলগালা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।