পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু

শেরপুর সংবাদদাতা

শেরপুরে পুলিশের চেকপোস্টে ট্রাক থামানোকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর-জামালপুর সড়কে ব্রহ্মপুত্র নদের সেতুর পুলিশ চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন এবং তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় সেতুতে চেকপোস্টে পুলিশ সদস্যরা শেরপুরগামী একটি ট্রাককে থামতে সিগন্যাল দেয়। এ সময় পেছনে থাকা মোটরসাইকেলটি চাপা দেয় বিপরীতগামী আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ সদস্যদের ওপর হামলা করে স্থানীয়রা।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।