উপনির্বাচন: কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক ৬

শেরপুর সংবাদদাতা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে লংগরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ছয় যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ১১টার দিকে তাদের আটক করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রউফ।
আটক ব্যক্তিরা হলেন– জহিরুল, মাসুদ রানা, খোকন, পিপুল, আরিফুল ও লাইজু মিয়া।
প্রিসাইডিং অফিসার আব্দুর রউফ বলেন, আটক ব্যক্তিরা সবাই জাল ভোট দিতে আসেন। এ সময় আমাদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক উত্তর দিতে পারেনি। পরে তাদের রুমে আটক করে রাখা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের থানা হেফাজতে নিয়ে যান।
সিজেএম কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন বলেন, আটক ব্যক্তিদের থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেরপুর-৩ আসনের নির্বাচনে এবার বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।