শিরোনাম

শেরপুরে ঘোড়ার মাংস জব্দ

শেরপুর সংবাদদাতা
শেরপুর সংবাদদাতা
শেরপুরে ঘোড়ার মাংস জব্দ
জবাইয়ের জন্য নিয়ে আসা হয় ঘোড়া

শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংস জব্দ করলেও পালিয়ে গেছে কারবারিরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকার ফুলহারি এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইগাতী থানার এসআই কানাই লাল চক্রবর্তী বলেন, ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে খোঁজখবর রাখছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তারা ওই এলাকায় জবাই করা ঘোড়ার মাংস দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। কিন্তু তার আগেই কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল একটি ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে। সেখান থেকে ২ কেজি পরিমাণ মাংসের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকি মাংসগুলো স্থানীয়রা মাটি চাপা দিয়েছে। তদন্ত করে জড়িত কারবারিদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। কয়েকজনের নাম পরিচয় পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’

/এসআর/