শিরোনাম

শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

শেরপুর সংবাদদাতা
শেরপুর সংবাদদাতা
শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
আটককৃত পাঁচ নেতাকর্মী।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো– উপজেলার গেরামারা গ্রামের আবুল কাশেমের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজান মিয়া (৩৩); যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন (৫০); বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৩৬); উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির (৪০) এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান সুমন (৪২)।

পুলিশ জানায়, নকলা-নালিতাবাড়ী মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের ব্যানারসহ পাঁচজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নিতে আসা অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/