ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

শেরপুর সংবাদদাতা

শেরপুরে এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতা এনামুল হককে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।
আটককৃত এনামুল হক শেরপুর শহরের সজবরখিলা মহল্লার মোবারক মিয়ার ছেলে। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি পেশায় একজন পল্লী পশু চিকিৎসক।
এর আগে, গতকাল শনিবার রাত সাড়ে আটটায় শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ে ওই বিএনপি কর্মীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর সঙ্গে অভিযুক্ত এনামুলের খোয়ারপাড় এলাকার বাসায় ভাড়া থাকতেন। স্বামী কাজের জন্য বাইরে গেলেই ওই গৃহবধূকে বাড়িওয়ালা এনামুল কুপ্রস্তাব দিতেন। শনিবার দুপুরে স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূ বাড়িতে একলা থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এনামুল।
পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে শনিবার রাত সাড়ে আটটার দিকে বিএনপি কর্মী এনামুলকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এনামুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ধর্ষণের ঘটনার অভিযুক্ত এনামুলের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে স্থানীয়রা।
অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার জানান, ধর্ষণের অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় আসামি এনামুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

শিশু রামিসার ফরেনসিক রিপোর্টে মিলেছে ধর্ষণের প্রমাণ