বগুড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

বগুড়া সংবাদদাতা

বগুড়ার শেরপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল ৭টায় ঢাকা-রংপুর মহাসড়কের ছুনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী।
নিহতরা হলেন– শিউলী বেগম, তায়েবা খাতুন এবং মাইক্রোবাসের চালক রিন্টু।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি ইব্রাহিম আলী বলেন, ঈদ উপলক্ষে ঢাকা থেকে একটি মাইক্রোবাস ১২ জন যাত্রী নিয়ে রংপুরে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা খেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।