শিরোনাম

৩ জেলার এসপিসহ পাঁচ পুলিশ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক
৩ জেলার এসপিসহ পাঁচ পুলিশ কর্মকর্তা বদলি
প্রতীকী ছবি

তিন জেলার পুলিশ সুপারসহ পাঁচ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলাম।

কেমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

এছাড়া নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে বদলি করা হয়েছে। তার স্থলে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

/এফআর/