দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

শেরপুর সংবাদদাতা

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে এবার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগদান করেছেন শিবু নামে এক আর্জেন্টিনা সমর্থক।
সোমবার (৮ জুন) রাতে জেলা শহরের চাপাতলি এলাকায় এ আয়োজন করা হয়।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে এমন দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বিশ্বকাপের উন্মাদনার মধ্যে এই দলবদলের ঘটনা স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।
শিবু বলেন, আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড় নেই। তাই দলটির ওপর আমি আগের মতো ভরসা পাচ্ছি না।এদিকে, ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।
ব্রাজিলের সমর্থক মেহের খান অপু বলেন, শিবুর এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের পরিবর্তন স্বাভাবিক। এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ তিনি। আমরা তাকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জয় কামনা করি।

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি 