শিরোনাম

কুয়াকাটায় ৫ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

পটুয়াখালী সংবাদদাতা
কুয়াকাটায় ৫ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ
সামুদ্রিক মাছ জব্দ। ছবি: সংবাদদাতা

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে কঠোর অবস্থান নিয়েছে কোস্ট গার্ড। এ সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। পরে সেই মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জানা গেছে, সামুদ্রিক মৎস্যের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই নিষেধাজ্ঞা কার্যকর করতে মঙ্গলবার রাত ২টার দিকে মহিপুর থানার হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।

অভিযানকালে দুইটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।

পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসআর/