নির্বাচনী নিরাপত্তায় নোয়াখালীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালী সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী জেলায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ। তিনি বলেন, ৩১ জানুয়ারি সকাল থেকে নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে নোয়াখালী জেলার ৫টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৮টি উপজেলায় ১৬ প্লাটুন এবং লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে ভোটকেন্দ্রের আশপাশে টহল জোরদার করা হবে। এছাড়া তারা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শক্তিশালী টহল (রোবাস্ট পেট্রোলিং), অস্থায়ী চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ গণমাধ্যমকে বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।
প্রসঙ্গত, নোয়াখালী জেলা ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এখানে প্রায় ২৯ লাখ ভোটার রয়েছেন। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন প্রার্থী।