জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ মে) বিকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমান আলী বাজার এলাকার আবদুস সামাদের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত আবদুস সামাদ চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবদুস সামাদের বাড়িতে সরকারি চাল মজুত করা হচ্ছিল। পরে এসব চাল বেশি দামে বিক্রি করা হতো। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তার বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান তারা। বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯৬ বস্তা চাল উদ্ধার করেন।
অভিযুক্ত আবদুস সামাদ বলেন, আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নূরানী মাদ্রাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন। পরে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল। সরকারি বরাদ্দের চাল যে কেউ কিনতে পারে। আমরা তো চুরি করে আনিনি।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলো ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। চাল কেনার বিষয়ে বৈধ কাগজপত্র আছে কিনা তা যাচাই করা হচ্ছে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।