নোয়াখালীতে বাসার সামনে জামায়াত কর্মীকে গুলি

নোয়াখালী সংবাদদাতা

দুর্বৃত্তদের গুলিতে জামায়াতে ইসলামীর এক কর্মী আহত হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুখোশ পড়া কয়েকজন দুর্বৃত্ত বাসার সামনে এসে তাকে গুলি করে।
জামায়াতের গুলিবিদ্ধ ওই নেতার নাম মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪)। তিনি আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন বাড়ির সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিএনজিচালিত দুটি অটোরিকশা তাদের সামনে এসে দাঁড়ায়। পরে অটোরিকশা থেকে নেমে চার থেকে পাঁচজন মুখোশধারী মাহিনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এই সময় মাহিনের ডান হাঁটুতে দুটি গুলি লাগে। পরে হামলাকারীরা অটোরিকশা নিয়ে সেখান থেকে চলে যাান।
পরে মাহিনের বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন বলেন, ‘মাহিন জামায়াতের একজন সক্রিয় কর্মী। আমাদের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসাবশত দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছে।’