মানিকগঞ্জে সরকারি চাল আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার ২ ইউপি সদস্য কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৫০ বস্তা সরকারি চাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ধামশ্বর ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৪ মে) নির্বাহী হাকিম নজরুল ইসলাম এ নির্দেশ দেন। মানিকগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আজিজুল হক অপু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন ধামশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মানিয়ার মোল্লা ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল হক।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গ্রেপ্তারকৃত দুই ইউপি সদস্যকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে ধামশ্বর ইউনিয়নের ১ হাজার ৭৮৮ জন উপকারভোগীর জন্য ১৭ দশমিক ৮৮০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেয় সরকার। তবে সরকারি সেই বরাদ্দ থেকে ৫০ কেজির ৫০ বস্তা চাল আত্মসাতের উদ্দেশ্যে শনিবার (২৩ মে) গোপনে সরিয়ে রাখেন অভিযুক্ত দুই ইউপি সদস্য। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে প্রশাসন ওই চাল জব্দ করে।
এ জালিয়াতির ঘটনায় দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার বলেন, দায়ের করা মামলায় আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার