মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

মানিকগঞ্জ সংবাদদাতা

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে। এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ১২ জন। রবিবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সেলফি পরিবহনের একটি বাস। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের বাসটির সামনের চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১২ জন যাত্রী আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।