স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশগ্রহণের সিদ্ধান্ত আদালত ও ইসির হাতে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে আদালত ও নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে, এদিন ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী।
এসময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, ‘এবারের নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না। সে ক্ষেত্রে কে নির্বাচন করবে বা করবে না, তা আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। প্রচলিত আইন অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন।’
সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের অংশগ্রহণের পথ বন্ধে ইসির কাছে প্রস্তাব দিয়েছে জামায়াত। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অন্য রাজনৈতিক দল কী বলল, সেটি বিষয় নয়। প্রচলিত আইন এবং নতুন যে আইন প্রণয়ন করা হচ্ছে, সে অনুযায়ী কারা নির্বাচনে অংশ নিতে পারবেন, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিলাম।’
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থীদের সমর্থন দেবে কিনা– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
দলের কাউন্সিল প্রসঙ্গে রিজভী বলেন, ‘এ বিষয়ে দলের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে। মহাসচিব ও দলের চেয়ারম্যানও কাউন্সিল হওয়ার কথা জানিয়েছেন। তবে নির্দিষ্ট তারিখ বা মাস এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই কাউন্সিল হবে বলে আমরা আশা করছি। সময় নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।’
এর আগে, বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, সহদপ্তর সম্পাদক মনির হোসেন। পরে সাংবাদিকদের সামনে দলের আয়–ব্যয়ের তথ্য তুলে ধরেন রাশিদুজ্জামান।
বিএনপির দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর (২০২৫) দলটির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা। ব্যাংকে মোট গচ্ছিত রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। মোট আছে প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা।

‘আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে’