শিরোনাম

স্থানীয় নির্বাচনের প্রার্থী নির্ধারণে দলের এখনও সিদ্ধান্ত হয়নি: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় নির্বাচনের প্রার্থী নির্ধারণে দলের এখনও সিদ্ধান্ত হয়নি: রিজভী
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী কীভাবে নির্ধারণ করা হবে এ বিষয়ে এখনও দলীয়ভাবে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (১৯ জুলাই) সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা

দিতে এসে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রার্থিতা কিভাবে বাছাই হবে না হবে, দল এবং আমাদের যে সর্বোচ্চ নীতিনির্ধারণী যে ফোরাম আছে, তারা বসে পরবর্তীতে এ বিষয়ে জানাবেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, প্রতীকহীন নির্বাচন হওয়ায় দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো নীতিগত সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তী সময়ে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে অর্জিত হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালের দাবিতে বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৭ বছর ধরে যে আন্দোলন চালিয়ে আসছিল, জুলাইয়ের ছাত্র-জনতার গণবিপ্লব ছিল তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং সাধারণ মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই বিজয়কে তিনি বাংলাদেশের ইতিহাসের এক নজিরবিহীন ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেন।

/এসবি/