অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, পিকআপ জব্দ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ, চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত রবিবার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার পাটুরিয়া (ধূতবারিয়া) ৪ নম্বর ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তাদের অধিকাংশই বর্তমানে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ডিবি জানায়, রবিবার রাতে একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় অবস্থান করছে জানতে পেরে ডিবির একটি দল সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপটি পালানোর চেষ্টা করলে সেটি ডিবির মাইক্রোবাসসহ সড়কে থাকা কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। এক পর্যায়ে ফেরিঘাটের পল্টুনে গাড়িটি থামিয়ে পালানোর চেষ্টাকালে পাঁচজনকে আটক করা হয়। এসময় দলের আরও দুই-তিনজন সদস্য পালিয়ে যায়।
ডিবি আরও জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেন। গ্রেপ্তারকৃতদের দেখানো মতে, পিকআপ চালকের আসনের নিচ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।
ওসি মানবেন্দ্র বালো বলেন, গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে দুটি এবং এরশাদ, হামিদুল বিশ্বাস ও আবুল কালামের বিরুদ্ধে একটি করে চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন ধারার মামলা রয়েছে। এ ঘটনায় শিবালয় থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাঝনদীতে ডাকাতি, ব্যবসায়ীদের ৩৫ লাখ টাকা লুট