শিরোনাম

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে ফেসবুক ডাউন
ফেসবুকের লোগো

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না। মোবাইল অ্যাপে সমস্যা না থাকলেও ওয়েব ভার্সন দেখার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১টা ৪০ পর থেকে দেশের বিভিন্ন স্থানে ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যার সম্মুখিন হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি মেসেঞ্জারও ব্যবহার করা যাচ্ছে না । মেটার ওয়েবসাইটেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো কিছু বলা হয় নি।

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুক অ্যাপে ঢুকলেও নতুন পোস্ট লোড হচ্ছে না, আবার মেসেঞ্জারেও পাঠানো বার্তা যাচ্ছে না বা দীর্ঘ সময় ধরে ‘সেন্ডিং’ দেখাচ্ছে। ফলে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে সকল কার্যক্রমেও প্রভাব পড়ছে। তবে এই সমস্যা ফেসবুক ওয়েব ভার্সনে দেখা যাচ্ছে।

ফেসবুকের ডন ডিটেক্টর ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় দুপুর দুইটার কাছাকাছি সময় থেকে ‘ফেসবুক ডাউন’ লিখে সার্চ করার প্রবণতা অস্বাভাবিক হারে বেড়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, বড় প্ল্যাটফর্মগুলোর সেবা বন্ধ হয়ে গেলে এর প্রভাব শুধু বিনোদন বা ব্যক্তিগত যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বর্তমানে অনেক ছোট ব্যবসা, অনলাইন উদ্যোক্তা, সংবাদমাধ্যম ও ফ্রিল্যান্সাররা ফেসবুকের ওপর নির্ভরশীল। ফলে কয়েক ঘণ্টার সমস্যাও তাদের কাজের ওপর প্রভাব ফেলতে পারে।

ঠিক কী কারণে এই বিভ্রাটের সৃষ্টি হয়েছে, কতক্ষণ ধরে এটি চলছে অথবা কখন নাগাদ পরিষেবা স্বাভাবিক হবে, সে সম্পর্কে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি।

/এসবি/