শিরোনাম

এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক
এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দলের যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। স্থানীয় ছাত্রদলের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পরে ছাত্রদলও পাল্টা মামলা দায়ের করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

/এমআর/

বিষয়:

এনসিপি