‘জুলাই স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়’

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের উদ্দেশ্য বলেছেন, জুলাই সনদ এবং জাতি আপনাদের থেকে যেগুলো আশা করছে, সবকিছু বাস্তবায়ন করার পথে এগিয়ে যান। জুলাই কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়।
রবিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ২৪ এর অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং ৫০০’র মতো মানুষ চোখ হারিয়েছে। শেয়ালের কাছে মুরগি বর্গা রাখা যেমন নিরাপদ নয়, তেমনি আমরা যাদের হাতে দেশ তুলে দেই, তাদের কাছে আমাদের দেশ, মানুষ ও ইসলাম নিরাপদ নয়।
দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা বারবার যে ইতিহাস রচনা করি, সেটির ফলাফলকে ভালোভাবে ভোগ করার জন্য ভালো মানুষের হাতে দায়িত্ব দিতে হবে। তা না হলে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।