


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জলমহালের ভোগদখল নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জে উদ্বেগ বাড়াচ্ছে এইচআইভি সংক্রমণ। চলতি বছরের প্রথম আট মাসে জেলার ৮ জনের শরীরে এইচআইভি ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের সবাই পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না নুর মুহাম্মদ। নিয়মিত ওষুধ ও চিকিৎসা লাগে। জীবনের শেষ প্রান্তে এসে তার চাওয়া ছিল সন্তানদের সঙ্গে বাকি দিনগুলো কাটাবেন।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে চাচা ও ভাতিজা মারা গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মো. আল আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে।

ইউটিউবে বিভিন্ন চ্যানেলে পেহেলি ভৈরবীর গান প্রকাশিত হয়েছে। কয়েকটি গানের দর্শকসংখ্যা মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাসুদ মিয়া নামের ৩০ বছরের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন পুলিশের টহল দলের সদস্যরা। সেখানে গিয়ে তারা দেখেন ট্রাকচাপায় নিহত স্কুলছাত্র টহলে থাকা এক পুলিশ সদস্যের ছেলে।

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুককে কাফনের কাপড়, গোলাপ জলসহ একটি চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার ৪৩ বস্তা টাকা এবং এক বস্তা চিঠি পাওয়া গেছে। পাগলা মসজিদে সব ধর্মের, সব বর্ণের মানুষই দান করেন।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলার পর মিলেছে ৪৩ বস্তা টাকা, এখন চলছে গণনার কাজ।

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে পতাকা-লাঠি হাতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষের জেরে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গোয়াল ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঈদের ছুটিতে কিশোরগঞ্জের নিকলী হাওর এলাকায় বাড়ছে দর্শনার্থীদের ভিড়। বিশাল জলরাশি ও হাওরের দিগন্ত ছোঁয়া অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ সবাই। ঘুরতে এসে কেউ সময় কাটাচ্ছেন হাওরপাড়ে, আবার কেউ কেউ ছবি তুলছেন খোলা প্রান্তরে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৈরি আবহাওয়ার মধ্যেই বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক মো. জাহাঙ্গীর হোসাইন। পরিবারের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে রাশিয়ায় নেওয়া হয়েছে। পরে প্রতারণার মাধ্যমে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের খামারিরা। ভারতীয় গরু আমদানি না হলে এ বছর লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তারা।

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর মোহনার মাঝামাঝি স্থানে বাদাম ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়েছে ডাকাত দল। পরে ভৈরব নৌ থানার পুলিশ মাঝনদীতে গিয়ে ওই ব্যক্তিদের উদ্ধার করেছে। শনিবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে।