কিশোরগঞ্জে পতাকা-লাঠি হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

কিশোরগঞ্জ সংবাদদাতা

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে পতাকা-লাঠি হাতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ জুন) সকাল ৮টার দিকে জেলা শহরের রথখলা এলাকা থেকে জেলা কমিটির ব্যানারে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে বত্রিশ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিনের পক্ষের সমর্থক বলে জানা গেছে।
মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে দলীয় পতাকা, বৈঠা ও লাঠি ছিল। জেলা ছাত্রলীগের সম্পাদক পরিষদের সদস্য তানিম ইসলাম ও রতন মিয়াসহ অনেক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মিছিলের বিষয়টি জেনেছি। মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’