কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বউ-শাশুড়ির

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গোয়াল ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মেহেরা খাতুন (৫০) ও তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বাড়ির গোয়াল ঘরে কাজ করতে যান নিহত মেহেরা খাতুন ও তার পুত্রবধূ খালেদা আক্তার। গোয়াল ঘরের জানালার গ্রিলে আগে থেকেই বিদ্যুতের তার পড়ে ছিল। কাজ করার একপর্যায়ে জানালায় ধরতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন ওই বউ-শাশুড়ি। পরে স্বজনেরা তাদের দ্রুত উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কৃষকদল নেতার মারধরে আহত ব্যক্তির মৃত্যু, আটক ১