রিটেন পাস করলে অ্যাডমিট নিয়ে আইবা, ফোন কইরা দেবো: ফজলুর রহমান

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
রিটেন পাস করলে অ্যাডমিট নিয়ে আইবা, ফোন কইরা দেবো: ফজলুর রহমান
জনসভায় কথা বলছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে আইবা। আমি যেখানে ফোন করার সেখানে ফোন কইরা দেবো।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, আমার নির্দিষ্ট কিছু কাজ আছে, এইগুলো মানবতার কাজ। কিছু মানুষ আছে খুব অসহায়। নিজে অসুস্থ, বউ ছেলে সন্তান অসুস্থ, এইগুলো আমাকে জানাবেন। আমি তাকে ঢাকায় নিয়ে যাবো এবং একদম কম পয়সায় চিকিৎসা করা যায় এমন ব্যবস্থা করবো।

তিনি বলেন, আমি যদি খবর পাই যে, কোনো লোক টাকার বিনিময়ে আমার কাছে তদবির করতে আসছে, হের চাকরি যাইবো। যার চাকরির জন্য টাকা নিয়া তদবির করবে তারও চাকরিও হবে না । আমি যদি জীবনে আপনার একটা পয়সা খাই, তাইলে আল্লাহ যেন আমাকে হাবিয়া দোজখে নেয়। আমার সন্তানদের যাতে একই অবস্থা হয়। আমার স্ত্রীও যাতে একই অবস্থা হয়। এটা হবে না, কথাটা খুব ক্লিয়ার। কারণ আমার টাকার কোনো দরকার নাই।

এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

/এসবি/