নাহিদ রানার তোপে ১৪১ রানে থামলো জিম্বাবুয়ের ইনিংস
নাহিদ রানার তোপে ১৪১ রানে থামলো জিম্বাবুয়ের ইনিংস
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংসসহ হারের তিক্ত স্মৃতি ভুলে ওয়ানডে সিরিজের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে গতি তারকা নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানেই গুটিয়ে দিয়েছে টাইগাররা।






























