শিরোনাম

সিলেটে ২৩২ রানে অলআউট পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ২৩২ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানের দুই ওপেনারকে আউট করেন তাসকিন আহমেদ। ছবি: ক্রিকইনফো

সিলেট টেস্টে বড় লিড নিতে পারতো বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের যখন ৮ উইকেট পড়ে তারা পিছিয়ে ৯৪ রানে। তবে এরপর নবম উইকেটে ২৩ রানের জুটির পর দশম উইকেটে পাকিস্তান তোলে আরও ২৫ রান। শেষ পর্যন্ত চা-বিরতির পর ১৬ বল টিকেছে পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছে ২৩২ রানে। বাংলাদেশ ৪৬ রানের লিড পেয়েছে।

পাকিস্তানের শেষ দুটি উইকেট নিয়েছেন নাহিদ রানা। খুররম শেহজাদের পর সাজিদ খানের উইকেটও নেন নাহিদ। আগের ওভারে তাইজুলকে টানা তিন ছক্কা মারা সাজিদ নাহিদের বলে থার্ড ম্যানে তানজিদের হাতে ক্যাচ দেন। দারুণ ক্যাচ নেন তানজিদ।

শেষে বোলিং অলরাউন্ডার সাজিদই প্রথম ইনিংসে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের রানের ব্যবধান কমিয়েছেন। ২ চার ও ৪ ছক্কায় ২৮ বলে ৩৮ রান করেন সাজিদ।

তার আগে বিনা উইকেটে ২১ রানে দিন শুরু করা পাকিস্তান দুই সেশনে চারটি করে উইকট হারায়। ৩টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম।

/টিই/