বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত
প্রতীকী ছবি

বিশ্বের ১২৬টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৫২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ২২১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে থাকা ঢাকার বাতাস আজ ‘খুব অবস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ দিন দূষিত বায়ুর তালিকায় ২৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে চীনের বেইজিং, ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের মুম্বাই এবং ১৭০ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

/এসবি/